No products in the cart.
মাশরুম রোল
মাশরুম ও বিভিন্ন সবজির সুস্বাদু পুর দিয়ে তৈরি মুচমুচে মাশরুম রোল। সহজেই তৈরি করা যায় এই রুচিকর নাশতাটি।
ক্যাটাগরি
স্ন্যাকস
পরিবেশন
৪ জন
রান্নার সময়
৩৫ মিনিট
উপকরণ:
- তাজা মাশরুম: ২০০ গ্রাম (অয়েস্টার, বাটন বা মিল্কি মাশরুম ব্যবহার করা যাবে)
- গাজর কুচি: ১ কাপ
- বাঁধাকপি কুচি: ১ কাপ
- পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ
- কাঁচামরিচ: ৪–৫টি
- ডিম: ১টি
- আদা, জিরা ও রসুন বাটা মিক্স: ১ চা চামচ
- লবণ: পরিমাণমতো
- সয়াবিন তেল: ২ কাপ (প্রায় ১৫০ গ্রাম)
- সয়াসস: পরিমাণমতো
- রুটি: প্রয়োজনমতো
👨🍳 রান্নার ধাপ
- মাশরুমসহ সব সবজি ভালোভাবে পরিষ্কার করে গরম পানিতে ৫–১০ মিনিট সিদ্ধ করে নিন।
- সিদ্ধ করা মাশরুম ও সবজি ভালোভাবে পানি ঝরিয়ে নিন।
- একটি পাত্রে সামান্য তেল গরম করে পেঁয়াজ, কাঁচামরিচ ও আদা-জিরা-রসুন বাটা মিক্স দিয়ে ভেজে নিন।
- এরপর সিদ্ধ করা মাশরুম ও সবজি দিয়ে ভালোভাবে ভাজুন।
- লবণ ও পরিমাণমতো সয়াসস দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করুন।
- পুর তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে কিছুটা ঠান্ডা করে নিন।
- রুটির ওপর প্রস্তুত করা মাশরুমের পুর দিয়ে রোল করে নিন।
- ডিম ফেটিয়ে রোলের গায়ে লাগিয়ে নিন।
- কড়াইতে সয়াবিন তেল গরম করে রোলগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
- ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নিন।
🍽️ পরিবেশন
গরম গরম মাশরুম রোল পরিবেশন করুন।

Myco.com.bd
View all my recipes
শেয়ার এবং প্রিন্ট করুন:
রেসিপির ট্যাগ:
- অয়েস্টার মাশরুম
- নাশতা
- স্ন্যাকস