মাশরুম রুটি

মাশরুম পাউডার ও আটার সমন্বয়ে তৈরি সহজ ও মজাদার মাশরুম রুটি। প্রতিদিনের খাবারে ভিন্ন স্বাদ আনতে সহজেই তৈরি করতে পারেন।

ক্যাটাগরি
দেশি রান্না
পরিবেশন
৪–৫ জন
রান্নার সময়
৩০ মিনিট

উপকরণ:

  • মাশরুম পাউডার: ৩০ গ্রাম
  • আটা: ১ কেজি
  • পানি: পরিমাণমতো
  • লবণ: স্বাদমতো

👨‍🍳 রান্নার ধাপ

  • প্রথমে আটা ও মাশরুম পাউডার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
  • একটি পাত্রে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন।
  • ফুটন্ত পানিতে মাশরুম পাউডার মেশানো আটা দিয়ে সিদ্ধ করে নিন।
  • সিদ্ধ করা আটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।
  • এরপর ভালোভাবে মথে নিন। আটা ভালোভাবে মাখা হয়ে গেলে ছোট ছোট ভাগ করে নিন।
  • প্রতিটি ভাগ পাতলা করে রুটির আকারে বেলে নিন।
  • গরম তাওয়ায় রুটিগুলো দুই পাশ ভালোভাবে সেঁকে নিন।
  • রুটি সেঁকা হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে নিন।

🍽️ পরিবেশন

গরম গরম মাশরুম রুটি পরিবেশন করুন।

Myco.com.bd

View all my recipes

শেয়ার এবং প্রিন্ট করুন:

রেসিপির ট্যাগ:

  • দেশি রান্না