মাশরুম দুধ কফি

অয়েস্টার মাশরুম পাউডার, কফি ও গুঁড়া দুধ দিয়ে সহজেই তৈরি করা যায় মাশরুম দুধ কফি।

ক্যাটাগরি
চা & কফি
পরিবেশন
১–২ কাপ
রান্নার সময়
৫–৭ মিনিট

উপকরণ:

  • অয়েস্টার মাশরুম পাউডার: ১ চা চামচ
  • গুঁড়া দুধ: ২ চা চামচ
  • কফি: ১ চা চামচ
  • পানি: ½ লিটার

👨‍🍳 রান্নার ধাপ

  • আধা লিটার পানিতে ১ চা চামচ অয়েস্টার মাশরুম পাউডার মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন।
  • এরপর এতে ২ চা চামচ গুঁড়া দুধ ও ১ চা চামচ কফি মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।
  • কিছুক্ষণ হালকা আঁচে ফুটিয়ে চুলা বন্ধ করে দিন।

☕ পরিবেশন

গরম গরম মাশরুম দুধ কফি পরিবেশন করুন।

Myco.com.bd

View all my recipes

শেয়ার এবং প্রিন্ট করুন:

রেসিপির ট্যাগ:

  • চা & কফি